শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাম বদলাল সেলবাজার

অনলাইন ক্লাসিফায়েড সাইট হিসেবে পরিচিত ব্র্যান্ড সেলবাজারের নাম পাল্টে এখন এখানেই ডটকম হয়েছে। এই নাম পরিবর্তনের বিষয়টি বেশ কিছুদিন আগে ঘটলেও আজ আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আরিল ক্লোকারহৌগ।

সেলবাজার ডটকম লিখে সার্চ দিলে এখন এখানেই ডটকম খুলছে। সাইটের নাম পরিবর্তন হলেও বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এটি ব্যবহার করা যাচ্ছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে আরিল জানিয়েছেন, আমাদের ফেসবুক পেজে লাইক সংখ্যা ১০ লাখ হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন ইন্টারনেট পৌঁছে গেছে। তাই আমরা সেলবাজার ইংরেজি নাম পরিবর্তন করে বাংলা নাম দিয়েছি।’

সেলবাজারের বিজ্ঞাপনের ও গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত করার কথা জানান আরিল ক্লোকারহৌগ।

২০০৬ সালে মোবাইল থেকে পণ্য কেনাবেচার সেবা হিসেবে সেলবাজার প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে টেলিনরের অধীনে যায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে নরওয়ের প্রতিষ্ঠান শিবস্টেড ও টেলিনরের যৌথ মালিকানায় এই সাইটটি পরিচালিত হচ্ছে। ক্লাসিফায়েড বিজ্ঞাপন নিয়ে কাজ করে শিবস্টেড। টেলিনর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি