,

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন আন্তনদী সংযোগ প্রকল্পে গতি আনবে মোদি সরকার

ভারতের বিতর্কিত আন্তনদী সংযোগ প্রকল্প ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের সময় নতুন করে গতি পাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে দেশটির কেন্দ্রীয় সরকার সতর্কভাবে এগোতে চায়।

গতকাল সোমবার ভারতের প্রভাবশালী ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।



আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি গভীর ক্ষতির সম্মুখীন হবে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন পরিবেশবাদীরা।



প্রকল্পের বিষয়ে মোদি সরকারের পরিবেশমন্ত্রী প্রকাশ জাবেদকর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সরকার প্রথমে পরস্পরের কাছাকাছি থাকা আন্ত অববাহিকার নদীগুলোকে প্রথমে সংযুক্ত করবে। এ ক্ষেত্রে বৃহত্তর সুবিধাভোগীর কাছে এই প্রকল্পের সম্ভাব্যতা ও উপযোগিতার কথা মাথায় রাখা হবে।’

বিষয়টি আন্ত মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে শিগগির বিস্তারিত আলোচনা শুরু হবে।



প্রকাশ জাবেদকর বলেন, ‘আমরা এমনভাবে নদীগুলোর আন্ত সংযোগ করব, যাতে তা একই সঙ্গে মানুষের পানের পানি ও সেচের প্রয়োজন মেটায় এবং পরিবেশের ক্ষতি না হয়।’



১৯৮২ সালে আন্তনদী সংযোগ (আইএলআর) প্রকল্প হাতে নেয় ভারত। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময়ে (১৯৯৯-২০০৪) প্রকল্পটি গতি পায়। কিন্তু পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা মুখ থুবড়ে পড়ে।



ভারতের উচ্চ আদালত ২০১২ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকারকে সময়সীমাভিত্তিক আন্তনদী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয় তখন। সর্বোচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন ইউপিএ সরকার।

৩০টি খাল খননের মাধ্যমে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হবে।



পরিবেশবাদীরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নিম্ন অববাহিকার দেশ হিসেবে তা বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির সূত্রপাত ঘটাবে। শুরু হবে মরুকরণ প্রক্রিয়া। একইভাবে কমবেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের নয়টি রাজ্য।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন