শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল শিরোপার লড়াই রাত ৮:৩০টায়

সিনেমার পর্দায় দুই সহশিল্পীর লড়াই না হলেও মাঠের লড়াইটা বেশ জমে উঠেছে শাহরুখ খান ও প্রীতি জিনতার মধ্যে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি দানবীয় ব্যাটিংয়ের স্বাক্ষর রাখা কিংস ইলেভেন পাঞ্জাব ও সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের দল কলকাতা নাইট রাইডার্স।



বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায় ব্যাঙ্গালুরুর চিন্নাইস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।



ক্রিকেট বোদ্ধারা বলছেন ম্যাচটা হবে কলকাতার বিধ্বংসী বোলিং বনাম পাঞ্জাবের রূদ্রমূর্তি ব্যাটিংয়ের। সাকিব আল হাসান, সুনীল নারাইন, উমেশ যাদব, মরনে মরকেলদের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল, মিলার, শেবাগরা কেমন ব্যাট চালান সেটা দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।



সুনীল নারাইন ইতোমধ্যে আইপিএল ফাইনাল খেলার জন্য জাতীয় দলের অনুশীলনে যোগ দেন নি। দারুণ ফর্মে রবিন উত্থাপ্পা। সাকিব দেখিয়ে চলেছেন তার অলরাউন্ড নৈপূণ্য। অপরদিকে পাঞ্জাবের প্রধান ভরসা ম্যাক্সওয়েল সবশেষ কয়েকটি ম্যাচে নিষ্প্রভ থাকলেও জ্বলে উঠেছেন শেবাগ।



তবে একটি পরিসংখ্যানে এগিয়ে শাহরুখের কলকাতা। এবার আইপিএলে তিন ম্যাচ মুখোমুখি হয়ে দুটিতে জয় পেয়েছে কলকাতা। 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ