শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেলের ছেলের ৩৩ বছরের কারাদণ্ড

কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এদিনিয়োর ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে। মাদক পাচার ও অর্থ পাচার-সংক্রান্ত মামলায় তাঁর কারাদণ্ড হয়। এদিনিয়োর পুরো নাম এদসন চোলবি দো নাসিমেন্তো। তিনি একজন অবসরপ্রাপ্ত ফুটবলার। ১৯৯০ সালে বাবা পেলের পুরোনো ক্লাব সান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে এদিনিয়োকে প্রথম গ্রেপ্তার করা হয়। মাদক পাচারের জন্য সে সময় তাঁর কারাদণ্ডও হয়। সান্তোস শহরের একজন  কুখ্যাত মাদক পাচারকারীর সঙ্গেও তাঁর যোগসাজশ ছিল বলে অভিযোগ আছে। এদিনিয়ো স্বীকার করেছেন যে তিনি মাদকাসক্ত। তবে তিনি মাদক পাচারের কথা অস্বীকার করেন। সাও পাওলোর একটি আদালতে পেলের ছেলেকে ৩৩ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ব্রাজিলের গণমাধ্যমগুলো এ ব্যাপারে এদিনিয়োর সঙ্গে কথা বলতে পারেনি। তবে আশা করা হচ্ছে, এদিনিয়ো কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আবেদন করবেন। এদিনোয়োর বয়স এখন ৪৩ বছর। তিনি সান্তোসের গোলরক্ষকের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। এদিনিয়ো পেলের প্রথম স্ত্রীর তৃতীয় সন্তান। এদিনিয়োর জীবনে বাবা পেলে আদর্শ।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ