শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরোধী পররাষ্ট্রনীতির দিকে ওবামা

যুদ্ধবিরোধী পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার মার্কিন সামরিক একাডেমিতে স্নাতক উত্তীর্ণ ক্যাডেটদের উদ্দেশে তাঁর দেওয়া ভাষণে এ আভাস পাওয়া যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওবামা তাঁর ভাষণে রক্ত না ঝরিয়েও যুক্তরাষ্ট্র কীভাবে বিশ্বের নেতৃত্ব দিতে পারে, এর রূপরেখা দিয়েছেন।

একই সঙ্গে ‘অক্ষম’ রাষ্ট্রনায়ক হিসেবে রিপাবলিকানদের পক্ষ থেকে করা সমালোচনার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করেন ওবামা।

আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিসের ডিন জেমস গোল্ডগিয়ারের মতে, ওবামা তাঁর ভাষণে বলতে চেয়েছেন যে, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুটি যুদ্ধ থেকে দেশকে বের করে নিয়ে যাচ্ছেন তিনি।

আফগানিস্তানে দায়িত্ব পালনকারী ন্যাটোর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্ক জ্যাকবসনের ভাষ্য, আগ্রাসী পররাষ্ট্রনীতি মানেই যে সামরিক হস্তক্ষেপ নয়—এমন বার্তাই দিতে চেয়েছেন ওবামা।

ওবামা তাঁর ভাষণে বলেন, দেশটির জনগণের হুমকি, জীবনের ঝুঁকি, মিত্রদের নিরাপত্তা-শঙ্কার মতো মৌলিক স্বার্থের ক্ষেত্রেই কেবল এককভাবে সামরিক শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।

এর এক দিন আগে ওবামা ঘোষণা দেন, ২০১৭ সালের শুরুর দিকে ক্ষমতা ছাড়ার আগে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ