বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক গ্রামেই রোহিঙ্গাদের হাজারো বাড়ি ধ্বংস

untitled-4নিউজ ডেস্ক : মিয়ানমারে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর গত কয়েক দিনের অভিযানে রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামের এক হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটে ধারণ করা বিভিন্ন চিত্র বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যদিও মিয়ানমার সরকার এ কথা অস্বীকার করেছে। খবর বিবিসির।

গত অক্টোবর থেকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ব্যাপক অভিযোগও আছে। গত ৯ই অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

জাতিসংঘ বলছে, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সেখানকার ত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অভিযানে ৭০ জন নিহত হয়েছেন এবং ৪ শতাধিক নাগরিককে তারা আটক করেছে বলে রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হচ্ছে। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন নিহতের সংখ্যা আরও বেশি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত