,

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

full_665771484_1450785714নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় মিয়ানমারের কোনো নাগরিক যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে সারা দেশে তিন লাখ আট হাজার চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় হাজার ৮৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে এক হাজার ২৬১ কোটি টাকার মালামাল।

মাদকদ্রব্য উদ্ধার ও নির্মূলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
সভায় মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ