,

দ. কোরিয়ায় হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু

South-Korea-1ডেস্ক রির্পোট : দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন রোগী ও একজন সেবিকা। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৬ জন।

রাজধানী সিউল থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জানসিউন কাউন্টির হিয়োসারান হাসপাতালে মঙ্গলবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনার মাত্র এক দিন আগে গোয়ান সিটির একটি বাস টার্মিনালে আগুন লেগে ৭ জনের মৃত্যু ও ২০ জন আহত হন।

গত মাসে দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে ৩০০ জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে ফের এ সব দুর্ঘটনা ঘটল। সূত্র : বিবিসি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর