বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীসহ গভীর পানিতে তলিয়ে গেছে বাসটি (ভিডিও)

madaripur2ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যাওয়া বাসটি যাত্রীসহ গভীর পানিতে তলিয়ে গেছে। ওই পু্কুরটি অন্তত ৩০ ফুট গভীর বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল ৯টা পর্যন্ত বাসটি তোলা সম্ভব হয়নি।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে এ ঘটনার ঘটে। দুর্ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ১৮ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

কালকিনি ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। তাই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।

ভিডিও:

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত