বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জান্নাত পেতে হলে মাকে খুশি রাখতে হবে

image_88576.eid a milমহানবী (সা.) এক দিন 'জান্নাতুল বাকী' কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের দিকে নজর পড়ে গেল। কবরে ভীষণ আজাব চলছিল। কবরবাসী ছিল এক যুবক। আল্লাহর রাসূল (সা.) সাহাবিদের গ্রামের ভেতর পাঠালেন এবং নবী করীম (সা.)-এর কাছে আসতে বললেন। সাহাবীরা কবরস্থানের চারপাশের গ্রামবাসীকে দ্রুত কবরস্থানে আসার জন্য আহ্বান করলেন। এলাকাবাসী একের পর এক আসতে শুরু করল। নবী করীম (সা.) জিজ্ঞাসা করতে শুরু করলেন। এ কবরবাসী কে তোমরা চিন? উত্তরে বললেন, না, আমরা চিনি না। এভাবে জিজ্ঞাসা করতে থাকেন; কিন্তু পরিচয় পাওয়া যায় না। হঠাৎ নজর করে দেখে এক বৃদ্ধা লাঠিতে ভর করে আসছেন। নবী করীম (সা.)-এর কাছে এসে সালাম দিলেন। নবী করীম (সা.) বুড়িকে বললেন, কবরবাসী কে চিনেন। বুড়ি উত্তর দিলেন যে, কবরবাসী আমার ছেলে। নবী করীম (সা.) বললেন, ছেলে কি নামাজ-রোজা করত না? বুড়ি উত্তর দিল যে, হ্যাঁ নামাজ-রোজা করত। তাহলে, বলুন আপনার সঙ্গে কেমন আচরণ করত। বুড়ি উত্তর দিল, আমার সঙ্গে ভালো আচরণ করেনি। ছেলে থাকত দেশের বাইরে। বাড়িতে এলে আমি দৌড়ে ছেলের কাছে আসলাম। কিন্তু বউমা ছেলের কানে কানে কী যেন বলল, আমি দরজার কাছে গেলাম। ছেলে আমাকে ধাক্কা দিল। আমি দরজার সিঁড়ির ওপর পড়ে যাই। হুজুর, আমার কোমরে ব্যথা। আমি হাঁটতে পারি না, লাঠিতে ভর করে হাঁটি। নবী করীম (সা.) তাকে বললেন, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। বুড়ি বললেন, না, আমি মাফ করব না। নবী করীম (সা.) আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বুড়ির অন্তরের চোখ কবরের দিকে ফিরিয়ে দাও। দোয়ার পরে বুড়ির অন্তরের চোখ খুলে গেল। বুড়ি বলল, হুজুর আমার ছেলের কবরে আজাব চলছে। আমি ছেলেকে মাফ করে দিলাম। আমার ছেলেকে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, তোমার ছেলেকে ক্ষমা করা হয়েছে এবং জান্নাতের ফরাস বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাত পেতে হলে মায়ের খুশি থাকা দরকার। [সূত্র : নুজহাতুল বাসাতিন]

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে