,

দুঃখ প্রকাশ করে মোদিকে লতার চিঠি

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। কারণ, অসুস্থতার কারণে মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি যেতে পারেননি।



গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়। মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে লতাও ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে ‘দেবনাগরি’ হরফে চিঠি লিখে মোদিকে জানান। চিঠিতে তিনি দুঃখ প্রকাশ করে মোদির শুভ কামনা করেন।



মোদিও তাঁর প্রিয় লতা দিদিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ওই চিঠির একটি স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ লতা দিদি। বরাবরের মতো আপনার এ শুভকামনা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।’

চিঠির সঙ্গে গণেশের একটি মূর্তি মোদির জন্য উপহার হিসেব পাঠিয়েছেন লতা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর