সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য হেনা গাবিত

ভারতের এবারের লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য সম্ভবত হেনা গাবিত। ২৬ বছর বয়সী এই সাংসদ মহারাষ্ট্রের নানদুরবার আসনে স্বাধীনতার পর কখনো পরাজিত না হওয়া কংগ্রেস প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

চিকিত্সাবিজ্ঞানে স্নাতক হেনা গাবিত মাত্র এমডি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘নরেন্দ্র মোদিজি যেদিন পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, সেদিন ছিল আমার পরীক্ষার শেষ দিন। আমি খুব ক্লান্ত ছিলাম এবং টিভি দেখছিলাম।’ 

নির্বাচনের অল্প কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন হেনা। মহারাষ্ট্রের ওই আসনে কংগ্রেস থেকে নির্বাচিত আটবারের সাংসদ মানিকরাও গাবিতের বিরুদ্ধে লড়াই করার টিকিট নেন।

এই চিকিত্সক বলেন, ‘আমি যখন ইউপিএসসিতে পড়ি, তখন একজন কর্মকর্তা আমাকে বলেছিলেন, “তুমি কেন অন্যকে অনুসরণ করো, যখন তুমিই নেতৃত্ব দিতে পার? পার্লামেন্ট হচ্ছে এমন স্থান, যেখানে সব সিদ্ধান্ত নেওয়া হয়।” আর আজ আমি এরই অংশ হতে যাচ্ছি। আমি খুবই অভিভূত।’

হেনার রাজনীতিতে যোগদানের কারণে তাঁর বাবাকে অনেক বড় মূল্য পরিশোধ করতে হয়েছে। তাঁর বাবা বিজয়কুমার গাবিত জাতীয় কংগ্রেস পার্টি থেকে মহারাষ্ট্রের মন্ত্রী ছিলেন। কিন্তু হেনা বিরোধী দলে যোগ দেওয়ায় বিজয়কুমারকে মন্ত্রিত্ব হারাতে হয়। তবে বাবা-মেয়ের পথ আলাদা হলেও পরিবারের পুরো সমর্থন রয়েছে হেনার প্রতি।

মহারাষ্ট্রের পিছিয়ে পড়া আদিবাসী-অধ্যুষিত জেলাগুলোর উন্নয়নে চিকিত্সাসেবা ও রাজনৈতিক উচ্চাশাকে একসঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে আশাবাদী হেনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা