শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিক্রেতা থেকে সাধু, অতঃপর প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত রেলওয়ে স্টেশনে একজন বালক যখন চা বিক্রির কাজে বাব‍াকে সহযোগিতা করছিলেন অথবা ধর্মের প্রতি অনুগত হয়ে হিমালয়ের পাদদেশে এক তরুণ যখন সাধু জীবন যাপন করছিলেন তখনও কি কেউ ভেবেছিল- এই কিশোর বা তরুণই একদিন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির নেতৃত্ব দেবেন? হয়তো ভেবেছিল, নতুবা না! কিন্তু রেলওয়ে স্টেশনের ওই কিশোর কিংবা হিমালয়ের ওই তরুণ এখন সত্যিই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বে এসে গেছেন।








নরেন্দ্র দোমোদরদাস মোদীরই কথা বলা হচ্ছে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মধ্য প্রদেশ রাজ্যের উজ্জৈন জেলার বড় নগরে জন্মগ্রহণ তার। বাবার নাম দামোদারদাস মূলচাঁদ মোদী ও মা হীরাবেন মোদী। 





কৈশোরে পড়াশোনার ‍পাশাপাশি বড়নগর রেলস্টেশনে বাবাকে চা বিক্রি করতে সহায়তা করতেন মোদী। এই পৌরশহরেই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করেন তিনি।











এর মধ্যে মাধ্যমিকে পড়ার সময় ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) সদস্য হিসেবেও কাজ করতে দেখা যায় তাকে।











মোদীর সম্প্রদায়ের রীতি অনুসারে কৈশোরে তার বিয়ে ঠিক হয়। তের বছর বয়সে যশোদাবেন চিমনলাল নামে এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয় এবং আঠারো বছর বয়সে তাদের বিয়ে সম্পন্নও হয়। তবে, মোদী সাধু জীবন বেছে নেওয়ায় খুব অল্প সময়ে দু’জনের মধ্যে বিচ্ছেদ ঘটে।





সাধু হিসেবে হিমালয়ের পাদদেশে যে দু’বছর মোদী সাধনায় কাটিয়েছেন সে দু’বছর সম্পর্কে অবশ্য বেশি কিছু জানা যায়নি।








দুই বছর পর স্বাভাবিক জীবনে ফিরে পুনরায় চা বিক্রির ব্যবসায় নেমে পড়েন সদ্য ‘সাধু’ হয়ে আসা মোদী। এরপর তিনি গুজরাট রাজ্যে একটি সরকারি ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন। সেখানে টানা কাজ করার পর ১৯৭০ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) প্রচারক হিসেবে যোগ দেন।











নাগপুর শহরে প্রশিক্ষণের পর মোদীকে আরএসএস’র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই তিনি দিল্লি 


বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।











অখিল ভারত বিদ্যার্থী পরিষদের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়ে মোদী আরএসএস নেতাদের নজর কাড়েন। এরমধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে আরএসএস নিষিদ্ধ ঘোষিত হওয়া ও সংগঠনটির অনেক উত্থান-পতনের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যান মোদী। ১৯৮৫ সালে তাকে বিজেপিতে পাঠায় আরএসএস। গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে একসময় কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোদী।








২০০১ সাল থেকে টানা তিন দফায় গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। চা বিক্রেতা থেকে সাধু হয়ে আগামী ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন সেই মোদী

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা