শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির শপথ অনুষ্ঠানে যাবেন না জয়ললিতা!

f54ffbec2bad4c84992b8a4da1db16d7-Jayalalithaভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাবেন না বলে জানা গেছে। দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত খবরে এমন আভাস মিলেছে।



আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ হয়েছেন জয়ললিতা। তাই নিজে তো অংশগ্রহণ করবেনই না, এমনকি তাঁর কোনো প্রতিনিধিকেও ওই অনুষ্ঠানে পাঠাবেন না বলে জানা গেছে।



এর আগে এক বিবৃতিতে জয়ললিতা বলেন, ‘সরকার বদলের ফলে তামিলনাড়ুর সঙ্গে শ্রীলঙ্কার বিদ্যমান শীতল সম্পর্কে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই।’ তাঁর মতে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক ভালো রাখার কথা মাথায় রেখে মোদির এ আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকা উচিত ছিল।



এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক সংগঠন ও ভারতীয় জনতা পার্টির অন্যতম মিত্র এমডিএমকে।



এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো গতকাল জানান, নরেন্দ্র মোদির শপথের দিন অর্থাত্ ২৬ মে মহেন্দ্র রাজাপক্ষের ভারত সফরের প্রতিবাদে নয়াদিল্লিতে কালো পতাকা মিছিল করবে দলটি।



শ্রীলঙ্কায় বসবাসরত তামিল জনগণের সঙ্গে দেশটির সরকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত দেশটির তামিল গেরিলাদের (এলটিটিই) ওপর রাজাপক্ষের দমনপীড়নের কারণে শ্রীলঙ্কার সঙ্গে তামিলনাড়ুর সম্পর্কের অবনতি হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা