শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রীড়া প্রতিবেদক: আর মাত্র ১৮ দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপ বাংলাদেশ কবে খেলবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু উন্মাদনা বা উত্তেজনা কোনো দেশের চেয়ে কম নয়। এখনই রাজধানীসহ অন্যান্য জেলাতে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া বিভিন্ন দেশের পতাকা উড়ছে। জার্সি কেনার হিড়িকও পড়ে গেছে। দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী প্রস্তুতি নিতে শুরু করেছেন রাত জেগে খেলা দেখার। অথচ বিশ্বকাপ বাংলাদেশে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিফা বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সনি টেলিভিশন। ফিফার হয়ে তারাই বাংলাদেশসহ এ অঞ্চলে বিভিন্ন টিভির কাছে স্বত্ব বিক্রয় করছে। সে অনুযায়ী বাংলাদেশের কিছু বিজ্ঞাপনী সংস্থা গাজী টেলিভিশনের সঙ্গে একটি কনসোর্টিয়াম গঠন করে সেভেন থ্রি স্পোর্টেসের কাছে সম্প্রচারে স্বত্ব পাওয়ার আবেদন জানান। মাধ্যম হিসেবে এক্ষেত্রে দায়িত্ব পালন করে টোটাল স্পোর্টস মার্কেটিং। এ আবেদন গৃহীত হওয়ায় গত ২৫ মার্চ ১ মিলিয়ন ৪১ লাখ ডলার (বাংলাদেশি- মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা), বিনিময়ে সেভেন থ্রি স্পোর্টস ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মধ্যে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারে চুক্তি স্বাক্ষর হয়। জানা গেছে, প্রাথমিক চুক্তির পরই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে অর্ধেক টাকা সেভেন থ্রি স্পোর্টসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থপ্রাপ্তির কথা স্বীকার করে সেভেন থ্রি স্পোর্টস বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের অনুমতি দেয়।