মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেনে আবারও সাকিব ঝড়

গত ম্যাচের মতো আবারো কলকাতার ইডেন গার্ডেনে ব্যাটে ঝড় তুললেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসান। গত ম্যাচে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়েছিলেন সাকিব। সপ্তম ওভারে মাঠে নেমে আজও যেন ঠিক সেইখান থেকেই শুরু করলেন। নির্ধারিত ওভারের আট বল বাকি থাকতে আউট হওয়ার আগে ৬০ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন দলকে। যা তার আইপিএল ক্যারিয়ারে সেরা।


কলকাতার ইনেড গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। মাত্র ৫৬ রানে তিন উইকেট হারিয়ে কলকাতা যখন ধুকছিল ঠিক তখনই মাঠে নেমে সাকিব বুঝিয়ে দিলেন তাকে পাওয়ার জন্য কেন নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছিল কেকেআরকে। ওপেনিং ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে এই দিন উথাপ্পাও দুর্দান্ত ব্যাটিং করেন। মুলত এই দুই জনের ব্যাটে ভর করেই ১৯৫ রানের সংগ্রহ পায় শাহরুখ খানের দল।


এই দিন শুরুতে কিছুটা ধীর গতিতে এগুলেও সময়ের সাথে সাথেই তীব্র ভয়ংকর সাকিবকে দেখেছে ইডেনের দর্শকরা। ১৪ তম ওভারে ৩ ছয়, ১ চারে (ওভারে ৬, ০, ৬, ২, ৬, ৪) মোট ২৪ রান নিয়ে অসহায় বানিয়ে ফেলেছিলেন ব্যাঙ্গালোরের বোলার চাহালকে। বিশ্ব সেরা এই অলরাউন্ডার এই দিন মাত্র ৩৮টি বল মোকাবিলা করে ৫টি দর্শনীয় চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন। অপর সফল ব্যাটসম্যান রবিণ উথাপ্পা মাত্র ৫১ বল খেলে ১০ চার ও ১ ছয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন।





১৯৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমেছে বিরাট কোহলির ব্যাঙ্গালোরে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী