,

‘রাহুলকে সরাও, প্রিয়াঙ্কাকে আনো’

কংগ্রেসের সহসভাপতির পদ থেকে রাহুল গান্ধীকে সরিয়ে তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ওই পদ দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের একজন নেতা। উত্তর প্রদেশের এলাহাবাদে ‘রাহুলকে সরাও, প্রিয়াঙ্কাকে আনো’ স্লোগানে একটি ব্যানারও টাঙিয়েছেন হাসিব আহমেদ নামের ওই নেতা। আজ সোমবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানিয়েছে।



হাসিব আহমেদ বলেন, লোকসভা নির্বাচনে রাহুল সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের বিপর্যয়কর ফলাফল এসেছে। এরপর তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা অবশ্যই দলে একটি বড় পদ পাওয়ার যোগ্যতা রাখেন। নির্বাচনে সবচেয়ে বাজে ফলাফলের জন্য দল খুব হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, উত্তর প্রদেশে কংগ্রেস শুধু দুটি আসন পেয়েছে। একটি রাহুল গান্ধী নিজে ও আরেকটি তাঁর মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।



কংগ্রেস নেতা হাসিব আহমেদ ৪২ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধীর একজন অন্ধ ভক্ত হিসেবেও পরিচিত। এর আগেও তিনি দলে প্রিয়াঙ্কাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছিলেন। সে সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কংগ্রেস থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাঁকে।



প্রিয়াঙ্কা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ না নিলেও এবারের নির্বাচনে তাঁর মা ও ভাইয়ের প্রচারে অংশ নেন।

এ ব্যাপারে প্রিয়াঙ্কা বলেন, তাঁর ভাই (রাহুল) তাঁকে দলের জন্য কাজ করতে উত্সাহ দিলেও আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে যোগ দিতে চান না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর