শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের বেয়নেটের আঘাতে বাংলাদেশির মৃত্যু

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাইফেলের বেয়নেটের আঘাতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফের নির্যাতনে বাংলাদেশি ওই রাখালের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৌখিকভাবে ৪০ বিএসএফের  কমান্ড্যান্টকে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি লিখিতভাবে জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিহত সিরাজুলের ভাই আবদুল বারেক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুলসহ কয়েকজন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে পুটখালী সীমান্তে বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় সিরাজুলকে বিএসএফ সদস্যরা ধরে তাঁদের আংরাইল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা সিরাজুলের ওপর নির্যাতন চালিয়ে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে পৌঁছে এক ব্যক্তির বাড়িতে চিকিত্সা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, সিরাজুলের মাথা ও ডান পায়ে রাইফেলের বেয়নেটের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে বুট দিয়ে পাড়ানোর চিহ্ন দেখা গেছে। বিএসএফের নির্যাতনেই সিরাজুলের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা