,

ভারতীয় পণ্যবাহী জাহাজের দ্বিতীয় চালান আশুগঞ্জ নৌ বন্দরে

download-74নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে ভারতীয় পণ্যবাহি ‘এমভি মাস্টার সুমন’ নামে একটি জাহাজ নোঙ্গর করেছে। জাহাজটিতে ৬৪৮ টন রড ও ৩৩৮ টন ভারতীয় চাল রয়েছে।

আশুগঞ্জ বন্দরের পরিদর্শক শাহ আলম জানান, রবিবার সকাল থেকে জাহাজের পণ্য খালাস করে ট্রাক ও কাভার্ডভ্যানে লোড করার হবে। এরপর এসব পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারতের পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার’খ্যাত ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার কামরুল ইসলাম (ভ্যাট ও কাস্টমস) জানান, এটি বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় হওয়ায় সব ধরনের শুল্ক আদায় করা হবে।

চাল পরিবহনে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ঠিকাদার মো. জিয়াউদ্দিন খন্দকার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম কে জানান, গত ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতা থেকে ট্রানজিটের পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। জাহাজ থেকে রবিবার সকালে চাল আনলোড করে কাভার্ডভ্যানে করে আখাউড়া স্থলবন্দরের উদ্যেশ্যে পাঠানো হবে ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর