বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পাচারকালে চাল আটক : ওসিকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ ইউএনও’র

sarail-picvgf-1-18-09-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে গত ৭ সেপ্টেম্বর ভিজিএফ কর্মসূচির চাল অবৈধভাবে পাচারকালে বিএডিসি মোড় সংলগ্ন বেপরীপাড়া ব্রীজের উপর ট্রাকসহ (সিলেট-ড-১১-০৩২৩) আটক করে জনতা। আটকের কিছুক্ষণপর পালিয়ে যায় চালক ও হেলপার। নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ঘটনাস্থলে পেঁৈছে ভিজিএফের চাল নিশ্চিত হয়ে ট্রাকসহ চাল গুলি জব্দ করেন। পরে সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক ময়নাল হোসেন চাল থানায় নিয়ে যান। অবৈধ ওই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জকে লিখিত নির্দেশ দিয়েছেন ইউএনও। নির্বাহী কর্মকর্তার দফতর, পত্র ও পুলিশ সূত্রে জানা যায়, পাচারকালে আটককৃত ট্রাকে তল্লাশী চালিয়ে ৯৫ টি বস্তায় ৪ হাজার ৪৬৫ কেজি ভিজিএফের চাল পাওয়া গেছে। কিন্তু ওই চালের কোন চালান বা বৈধ কাগজ পত্র আজ পর্যন্ত কেউ দেখাননি। এমনকি চাল গুলির কোন দাবিদারও মিলেনি। চুন্টা থেকে সরাইল যাওয়ার পথে আটক ওই চালকে ঘিরে গোটা এলাকায় চলছে নানা মুখরোচক আলোচনা সমালোচনা। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, গরীবের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে ধরে অবশ্যই আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত নির্দেশ দিয়েছি। আর দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহন করব। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা নির্বাহী কর্মকর্তার লিখিত নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। প্রয়োজনে দূর্নীতি দমন কমিশনের সহায়তা ও চাইতে পারি। প্রসঙ্গত: গত ৭ সেপ্টেম্বর চুন্টা থেকে একটি ট্রাকে করে সাড়ে ৪ মেট্রিকটন ভিজিএফের চাল অবৈধভাবে পাচার কালে স্থানীয় লোকজন আটক করে ইউএনও’র মাধ্যমে থানায় পাঠায়।