,

নাসিরনগরে তিতাস নদীতে নৌকা বাইচ

14368743_699034353594740_6451908793115792725_nআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)॥ হৈয়া-হো,হৈয়া-হো সুরে মরমী কবি শাহ আবদুল করিমের জনপ্রিয় গান কোন মেস্তরি নাও বানাইল,কেমন দেখা যায়। ঝিলমিল-ঝিলমিল করে-রে,ময়ূর পংকি নায় এ গানের তালে -তালে নাসিরনগর উপজেলার হরিপুর তিতাস নদীতে প্রাচীন বাংলার ্ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “হরিপুর ইউনিয়ন নৌকা বাইচ” কমিটির উদ্যোগে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে তিতাস নদীর কুল জুড়ে মানুষের ঢল নামে। হাজার হাজার নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর পাড়ে দাড়িয়ে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিকেল সাড়ে তিনটায় নরহা ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হরিপুর জমিদার বাড়ির সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় হরিপুর গ্রামের হাজ্বী মোঃ ফারুক মিয়ার দল প্রথমস্থান,বুল্লা গ্রামের বাসু মিয়ার দল দ্বিতীয়স্থান,একত্রিয়ারপুর গ্রামের সায়েদ ভুইয়ার দল তৃতীয়স্থান ও মিন্নীঘাটের বাবুল মিয়ার দল চতুর্থস্থান অধিকার করে। নৌকা বাইচ শেষে নদীর তীরে ঐতিহ্যবাহি হরিপুর জমিদার বাড়ি চত্বরে আয়োজক কমিটির সভাপতি ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে অনুতোষ দাস ও নয়ন হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিরতনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া।এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে