ভবিষৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে স্কাউটস আন্দোলনের বিকল্প নেই : জেলা প্রশাসক
আল আমীন শাহীন: ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ভবিষৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে স্কাউটস আন্দোলনের বিখল্প নেই। তিনি বলেননতুনদের মেধাবী সাহসী করতে এ আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। তিনি প্রত্যেক শিক্সা প্রতিষ্ঠানে স্কাউটস এর ইউনিট , এবং ২০১২১ সালের মধ্যে ২১ লক্ষ স্কাউটস তৈরীর যে পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়নের জন্য আহবান জানান, তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐতিহ্যবাহী জেলা এ জেলায় ২০ তম জেলা প্রশাসক হিসেবে আমি দায়িত্ব পালন কালে জেলাবাসীর সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসকদের মধ্যে সবচেয়ে বেশী সময় আমার এ জেলায় কেটেছে।
সকলের সহযোগিতায় এখানে শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে নানা অর্জন আছে। সকল বিভাগকে সমন্বিত করে আমি কাজ করেছি বলেই সফলতা পেয়েছি। দেশের মধ্যে আইসিটিতে শ্রেষ্ঠত্ব, স্কাউটস এর সেরা জেলা সভাপতি হয়েছি সকলের সহযোগিতায়, ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়াকে স্কাউটস জেলা ঘোষণার পরিকল্পনা করে একটি রোড ম্যাপ করা হয়েছে। আমি এ জেলায় স্কাউটস এর দীক্ষা নিয়েছি এই আন্দোলনে নিজেকে নিবেদিত রাখবো সব সময়। ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস ভবন নির্মানের কাজ এগিয়ে চলছে । সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কাটানো সময় আমার জীবনের সুখ স্মৃতি হয়ে থাকবে।
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সভা, জেলা প্রশাসকের বিদায় সম্বর্ধনা এবং উড়শীউড়ায় স্কাউট ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন কালে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় নির্বাহী কমিটির সভা ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক,স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ কমিশনার এবিএম আবুল হাসেম, শিক্ষকদের পক্ষে ফরিদ উদ্দিন আহমেদ , মোঃ সাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম,মোঃ নূরুজ্জামান, নূরে তাহসিনা পলি,দেওয়ান হাফিজ প্রমুখ। অনুষ্ঠানে স্কাউটস ভবন নির্মাণ প্রকল্পের জন্য উত্তোলিত অর্থের চেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, মানপত্র পাঠ করেন আল আমীন শাহীন। ক্রেস্ট প্রদান করেন নিয়াজ মোঃ কাজল। শিক্ষক সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর উড়শীউড়ায় স্কাউটস ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মাচন করেন।











