সাংবাদিক দুলালের স্ত্রীর মৃত্যু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আজকের কাগজ (বর্তমানে বন্ধ) পত্রিকার সরাইল প্রতিনিধি, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সরাইল প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম দুলালের স্ত্রী তারিক তাবাসসুম তামিম (৩৭) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি মৃত্যুকালে দুই শিশু পুত্র, স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ি, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিসেস দুলাল দীর্ঘদিন সরাইল সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়া কিশলয় বিদ্যানিকেতন-এ শিক্ষকতা করেছেন। গতকাল বাদ আছর জানাযা শেষে বড্ডা পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হক, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, জেলা প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সম্পাদক বদর উদ্দিন।











