সরাইলের অরুয়াইল ও পাকশিমুল ইউপি যুবদলের কমিটি গঠন

imagesসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নার সভাপতিত্বে তার বাস ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ভূঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই দুই ইউনিয়নের যুবদলের কমিটিকে প্রথমে বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে সভার সিদ্ধান্ত মোতাবেক অরুয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি পদে হাজী আক্কাছ ও সাধারন সম্পাদক পদে মোঃ ইয়াকুবের নাম ঘোষনা করা হয়। আর পাকশিমুল ইউনিয়নে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান শওকত ও সাধারন সম্পাদক পদে মোঃ শাহ আলমের নাম ঘোষনা করে উভয় ইউনিয়নে ৭১ সদস্যের যুবদল কমিটির চুড়ান্ত অনুমোদন দেন উপজেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক। উপজেলার নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের উদ্যেশ্যে বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো গতিশীল ও ত্বরান্বিত করতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে ও সাংগঠনিক নির্দেশনা দূঢ়ভাবে পালনে অঙ্গীকারবদাধ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

প্রকৃতির মাঝে হারালেন প্রভা

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩