সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আনন্দ ও আওয়ামী লীগের বিস্ময়ের কোনো কারণ নেই : আমীর খসরু (ভিডিও)

khosroডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিজেপি নির্বাচনে বিজয়ী করায় বিএনপির আনন্দের কোনো কারণ নেই। আর আওয়ামী লীগেরও বিস্ময়ের কোনো কারণ নেই। তবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই ভারতের নির্বাচন গুরুত্বপূর্ণ।
 শনিবার রাতে মুন্নী সাহার উপস্থাপানায় এটিএন নিউজ টেলিভিশনে ‘ ‘নিউজ আওয়ার এক্সট্রা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘আওয়ামী লীগ, বিএনপি ও মোদী’।
 আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এটি আমাদের জন্যও ভালো। বাংলাদেশে কী নির্বাচন হয়েছে সেটি ভারত ভালোভাবে জানে।
 তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনে কোনো মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে গুলি করে হত্যা করা নিয়োম নেই। অথচ বাংলাদেশের নাগরিক ভারত সীমান্ত যখন অতিক্রম করতে যায় তখন বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। ভারত সীমান্ত থেকে ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করে সেজন্য বিএসএফ কোনোদিন মানুষেকে হত্যা করার ঘটনা শোনা যায়নি।

https://www.youtube.com/watch?v=mUTHmsbhy6c


 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা