,

জয়েই শেষ শোয়েনস্টাইগারের

 
স্পোর্টস ডেস্ক :জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচটা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। প্রীতি ম্যাচে বুধবার রাতে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তার দল জার্মানি।

Germany220160901095653

মনশেনগ্লাডবাখের বরুসিয়া পার্কে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেনি জার্মানির খেলোয়াড়েরা। স্বাগতিক দর্শকদের গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত।

মারিও গোটসের পাস থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন ম্যাক্স মায়ার। জাতীয় দলের হয়ে এটাই ২০ বছর বয়সি ফরোয়ার্ডের প্রথম গোল। আর ৭৭ মিনিটে ফিনল্যান্ডের আরাজুরির আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের আলিঙ্গনে আবদ্ধ হন শোয়েনস্টাইগার। আবেগঘন বিদায়ের দিনে চোখের পানি ধরে রাখতে পারেননি ৩২ বছর বয়সি মিডফিল্ডার।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শোয়েনস্টাইগার বলেন, ‘আমি আবেগ আশা করিনি। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা আবার একে অন্যকে দেখতে পাব।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণাটা গত মাসেই দিয়ে রেখেছিলেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা শোয়েনস্টাইগার। জাতীয় দলে তার অভিষেক ২০০৪ সালে। ১২ বছরের সাফল্যগাঁথা অধ্যায় শেষ করলেন ১২১ ম্যাচ খেলে।

জার্মানির হয়ে শোয়েনস্টাইগারের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনজন- লুকাস পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা ও লোথার ম্যাথাউস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে