,

আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ

ব্রাজিলের মাটিতে বিশ্বকাপের কথা উঠলেই মনে পড়ে যায় মারাকানার সেই স্তব্ধ হয়ে যাওয়া দর্শকদের কথা। শেষ ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে। শোকের ছায়া নেমে এসেছিল পুরো ব্রাজিলে। এবার নিজেদের মাটিতে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে নিশ্চয়ই সেই দুঃসহ স্মৃতি ভুলিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবেন অস্কার-নেইমাররা। কিন্তু সেই ‘পুরোনো শত্রু’ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ বলছেন অন্য কথা। স্বাগতিক ব্রাজিল নয়, আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে বলে মনে করছেন সুয়ারেজ।

১৯৫০ সালের পর গত ৬৪ বছরে অনেকটাই বদলে গেছে বিশ্ব ফুটবলের চালচিত্র। সে সময়ের অন্যতম সেরা দল উরুগুয়ে নিজেদের দাপুটে অবস্থান ধরে রাখতে পারেনি। তেমনটা না হলে হয়তো ১৯৫০ সালের পুনরাবৃত্তিই করতে চাইতেন দলের সেরা স্ট্রাইকার সুয়ারেজ। তবে ব্রাজিল যে এবার ‘মারাকানার ভূত’ তাড়াতে পারবে, তেমনটা মনে করছেন না লিভারপুলের এই স্ট্রাইকার। স্পেন, ইংল্যান্ড, জার্মানি, উরুগুয়ের কথাও বলেছেন সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে। কিন্তু ব্রাজিলের নামটা মুখেও আনেননি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আমার ফেবারিট আর্জেন্টিনা। কারণ তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আর তারা বিশ্বকাপে আসবেও খুব দারুণ একটা সময়ে। কিন্তু আমরা উরুগুয়ে, স্পেন, ইংল্যান্ড বা জার্মানিকেও উপেক্ষা করতে পারি না। কারণ বিশ্বকাপে সবাই সাফল্য পেতে চায়।’

গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্যই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে সুয়ারেজের উরুগুয়েকে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকা। অন্যদিকে ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনাকে লড়তে হবে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন