বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা রামদেবের হুমকি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মধ্যে ৩০টি অভিযোগ উঠেছে যোগগুরু রামদেবের খাদ্য এবং ভেষজ কোম্পানি পতঞ্জলির বিভিন্ন পণ্যের বিরুদ্ধে। অভিযোগের উত্তর চাওয়ায় অ্যাডভারটাইজমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার (‌এএসসিআই)‌ বিরুদ্ধে খুবই চটে গেছেন বাবা রামদেব। মুখে যা আসছে তা-ই বলছেন। খবর কলকাতার দৈনিক আজকাল এর।

ramdeb1471244451

বাবা রামদেব নিজেই সংবাদ সম্মেলন ডেকে তাচ্ছিল্য ভরে এএসসিআইয়ের দেওয়া নোটিশকে বলছেন ‘প্রেমপত্র’‌।

রামদেব বলেন- ‘এএসসিআই আমাদের ‘‌প্রেমপত্র’‌ পাঠাচ্ছে। কিন্তু ওদের তো কোনও অধিকারই নেই নোটিশ দেওয়ার। ওরা তো কোনও সাংবিধানিক সংস্থা নয়, শুধুমাত্র একটা কোম্পানি। সদস্য কোম্পানিদের উপদেশ দেওয়া ছাড়া কোনও ক্ষমতাই নেই।‘

রামদেব হুমকি দিয়ে বলেছেন- ‘বহুজাতিক সংস্থাগুলির পরামর্শে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা শিগগির উপযুক্ত ব্যবস্থা নেব। কেন্দ্রকে চিঠি লিখব।’

এমন কথার প্রেক্ষাপটে সাংবাদিকরা প্রশ্ন করলেন- ‘কিন্তু আপনার দাঁতের মাজন ‘‌দন্ত কাঠি’‌–‌কে উপযুক্ত বলে প্রশংসাপত্র দিল কে?’

সাংবাদিকদের এই প্রশ্নে রাগ করে সম্মেলন ছেড়ে উঠেই গেলেন বাবা রামদেব।‌

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত