,

৯০তম জন্মদিনের অনুষ্ঠানে জনসম্মুখে ফিদেল কাস্ত্রো

fidel_castro_230556আন্তর্জাতিক ডেস্ক : কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিনের এক অনুষ্ঠানে তাকে জনসম্মুখে আসতে দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোত তার জনসম্মুখে আসার ঘটনা বিরল।

হাভানার কার্ল মার্ক্স থিয়েটারের এক অনুষ্ঠানে তার ভাই, প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং কিউবার মিত্র, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তাকে দেখা যায়।

গত এপ্রিলের পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেল। তাকে বেশ দুর্বল বলে মনে হয়েছে এবং অনুষ্ঠানের পুরো সময়জুড়ে তিনি বসে ছিলেন।

ফিদেল কাস্ত্রো ২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

সম্প্রতি সংবাদপত্রে লেখা এক কলামে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন।

৯০তম জন্মদিনের অনুষ্ঠানে জনসম্মুখে ফিদেল কাস্ত্রো
যৌবনে ফিদেল কাস্ত্রো- বিবিসি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য ক্ষমা না চাওয়ায় ওবামার এই সমালোচনা করেন কাস্ত্রো। গত মে মাসে হিরোশিমা সফর করেছিলেন ওবামা।

‘লাখ-লাখ মানুষকে হত্যার জন্য ক্ষমা চাওয়ার মত কোনো শব্দ উচ্চারণ করেননি তিনি।’ বারাক ওবামা সম্পর্কে লেখেন কাস্ত্রো।

রাউল কাস্ত্রোর আমলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক উন্নতি হয়েছে। তবে গত মার্চে ওবামার হাভানা সফরের পর ফিদেল কাস্ত্রো লিখেছিলেন ‘আমরা চাই না যে সম্রাজ্য আমাদের কিছু দিক।’

হাভানার অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আলোকপাত করা হয়, যার মধ্যে ছিল ১৯৬১ সালের সিআইএ সমর্থিত বে অফ পিগস দখল প্রচেষ্টা।

কাস্ত্রোর জন্মদিন উপলক্ষে হাভানার রাস্তায় বড় উৎসব পালিত হয় এবং মধ্যরাতের পর আতশবাজি পোড়ানো হয়।

হাভানা থেকে বিবিসির উইল গ্রান্ট বলছেন, ফিদেল কাস্ত্রো প্রকাশ্য কর্মকাণ্ড থেকে প্রায় অবসর নিয়ে ফেলেছেন এবং ধারণা করা হয় যে কিউবার রাজনৈতিক বিষয়েও তিনি খুব সীমিত প্রভাব রাখেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে