,

মদ খেয়ে গাড়ি চালিয়ে সুন্দরী মন্ত্রীর পদত্যাগ

bdp_montiনিউজ ডেস্ক : মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সুইডেনের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আইদা হ্যাজেলিক। শনিবার এক সংবাদ সম্মেলনে তার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা ইউএনবি।

দক্ষিণ শহর মালমোতে বৃহস্পতিবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার শরীরে ০.২ মাত্রার অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। পদত্যাগের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ডও হতে পারে তার। ২৯ বছর বয়স্ক হ্যাজেলিক শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং এ কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

বসনিয়া-হার্জেগোভিনায় জন্ম নেয়া হ্যাজেলিক সুইডেন সরকারের মন্ত্রিসভার প্রথম নারী মুসলিম মন্ত্রী ছিলেন। ২০১৪ সালে লোফভেনের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। পাঁচ বছর বয়সে বসনিয়া থেকে তিনি সুইডেনে চলে আসেন। ২৯ বছর বয়সী আইদা সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী। তিনি বর্তমান সুইডিস সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সূত্র: কলকাতা নিউজ ২

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে