,

আইএসের হাতে জিম্মি ২ হাজার সিরীয় নাগরিক

65অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজ থেকে অন্তত ২ হাজার বেসামরিক নাগরিককে অপহরণ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএস। সিরিয়ার এসব সাধারণ মানুষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিলেন। খবর আল-জাজিরার।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ জানিয়েছে, মানবিজ শহরের একটি এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় প্রায় ২,০০০ মানুষকে অপহরণ করেছে আইএস। এসডিএফ সিরিয়ায় কুর্দি-আরব জোট নামে পরিচিত। মানবিজ শহরের একটি অংশ এসডিএফ’র নিয়ন্ত্রণে এবং বাকি অংশ আইএস সন্ত্রাসীদের দখলে।

মানবিজ শহর থেকে আইএস সন্ত্রাসীদের নির্মূলের জন্য এসডিএফ চূড়ান্ত অভিযান শুরু করেছে বলে ঘোষণা দেয়ার পরপরই এসব বেসামরিক মানুষকে অপহরণের খবর এলো।

এ বিষয়ে এসডিএফ’র মুখপাত্র শারফান দারভিশ ফেসবুকে প্রকাশিত এক বিবৃতি বলেন, শুক্রবার থেকে আইএসের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান ও শেষ আঘাত শুরু হয়েছে। একারণে কয়েকটি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে জোটের সদস্যদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পিছু হটার প্রথম সময় তারা বেসামরিক নাগরিককে অপহরণ করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

সিরিয়া ও তুরস্ক সীমান্তের উত্তরে এবং রাকা শহরে সন্ত্রাসীদের জন্য একমাত্র সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মানবিজ শহর। সন্ত্রাসীদের কবল থেকে এ শহর মুক্ত করা সম্ভব হলে তা হবে ২০১৫ সালের পর সিরিয়ায় আইএসের জন্য বড় বিপর্যয়। ২০১৫ সালের জুলাই মাসে আইএস তুরস্ক সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত তাল-আবিয়াদ শহর হারায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে