বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান-পাকিস্তানের আইএস প্রধান ড্রোন হামলায় নিহত

 
আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান গত মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতরের বরাত দিয়ে এ খবর জানিয়ছে বিবিসি।এতে বলা হয়, হাফিজ সাঈদ খান তালেবানদের সাবেক কমান্ডার ছিলেন, তিনি আফগানিস্তানে বহু জঙ্গি হামলার নেতৃত্ব দিয়ে দিয়েছেন।

1608122011

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা গত বছর দাবি করেছিল যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এক ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন। যদিও তখন আইএস দাবি করেছিল, তিনি কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন। এর ফলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।

শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত ২৬ জুলাই আফগানিস্তানের নানগারহার প্রদেশের জেলা আচিনে ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন। রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আইএসের আত্মঘাতী হামলায় বহু হতাহতের তিনদিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়।

গত ২৬ জুলাই আফগান গোয়েন্দা সংস্থাও জানিয়েছিল, নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে ১২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছেন, কিন্তু তখন তারা কোট জেলার কথা উল্লেখ করেছিল, আচিন জেলার কথা নয় এবং সাঈদ খানের নামও তারা উল্লেখ করেনি।

এর আগে ২০১৫ সালের জুলাই মাসেই সাঈদ খান নিহত হবার খবর প্রকাশ হয়েছিল।

এদিকে, পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত জানিয়েছেন নানগারহার প্রদেশে ড্রোন হামলায় আরও আইএস জঙ্গি নিহত হয়েছেন। গত মে মাসে পাকিস্তানের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় এবং ওই হামলায় আফগান তালেবান প্রধান মোল্লাহ আখতার মোহাম্মদ মনসুর নিহত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত