ফ্রান্সের একটি শহরে নিষিদ্ধ হলো বুরকিনি

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের কানস শহরে মুসলমান মহিলাদের জন্য বিশেষ সাতারের পোষাক বুরকিনি নিষিদ্ধ করেছেন নগরীর মেয়র। ‘ নিরাপত্তা নিশ্চিত’ করতেই এটি নিষিদ্ধ করা হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।শরীর সম্পূর্ণ ঢেকে সাতার কাটতে ইচ্ছুক এমন নারীদের জন্য বিশেষ পোষাক হচ্ছে বুরকিনি। এটি গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে। সেই সাথে মাথাও আবৃত থাকে। বুরকিনি পরে একদিনের জন্য মার্সেই শহরের একটি ওয়াটার ফ্রন্টে সাতার কাটতে চেয়েছিলেন কয়েকজন নারী। কিন্তু কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছে।

Franch1470995937

কানসের মেয়র ডেভিড লিসানার্ড ফরাসি অবকাশ যাপন কেন্দ্র ফ্রেঞ্চ রিভেরিয়ায় বুরকিনি নিষিদ্ধের ঘোষণা দেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘যেখানে ফ্রান্স ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানগুলো জঙ্গি হামলার শিকার সেখানে সমুদ্র সৈকতের যেসব পোষাক ধর্মের সঙ্গে সম্পর্ক প্রদর্শণ করে সেগুলো নিষিদ্ধ করা হলো।’

এতে বলা হয়, ‘উত্তম রীতিনীতি ও সেক্যুলারিজমকে শ্রদ্ধা করে না এমন পোষাক সমুদ্র সৈকতে এবং সাতারের জন্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

এ ব্যাপারে মেয়র লিসানার্ড বলেন, রাষ্ট্রীয় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে আমার শহরকে নিরাপদ রাখতে এটি সহ বেশ কয়েকটি নির্দেশণা আমি দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ