,

পাকিস্তানের কোয়েটায় ফের বিস্ফোরণ

 

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক হাসপাতালে আইনজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার তিনদিনের মাথায় বৃহস্পতিবার পাকিস্তানের কোয়েটায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

d783f67afe07e30e5a5e03ae1d22a192-57ac4c45a7486
কোয়েটার একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ আহতের ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ফেডারেল শরিয়া আদালতের একজন বিচারকের গাড়িবহর সংলগ্ন রাস্তায় এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক। বাকি চারজন নিরাপত্তা কর্মকর্তা।
এর আগে গত ৮ আগস্ট সোমবার কোয়েটায় বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৭০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন আরও অনেকে। নিহতদের অধিকাংশই ছিলেন আইনজীবী।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, হামলায় ওই বিচারকের কোনও ক্ষতি হয়নি। তিনি অক্ষত আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে