,

মক্কার ক্রেন দুর্ঘটনার বিচার শুরু

crane-crushআন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২৯০ দিনের তদন্ত শেষে সৌদি আরবের মক্কার পবিত্র গ্রান্ড মসজিদের ক্রেন দুর্ঘটনার বিচার শুরু হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের এ ঘটনায় সৌদি আরবের এক ধনকুবেরসহ আরো ১৩ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার দেশটির একটি আদালতে তদন্তের সারসংক্ষেপ দাখিল করা হয়েছে।

পবিত্র গ্রান্ড মসজিদের ওই ক্রেন দুর্ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের ১১০ জন নিহত ও ২১০ জন আহত হয়েছিল। এছাড়া আরো অন্তত ৮ জন স্থায়ীভাবে পঙ্গু হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে ৬ সৌদি, দুই পাকিস্তানি ও জর্ডান, কানাডা, ফিলিপাইন, ফিলিস্তিন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে নাগরিক রয়েছেন। অভিযোগ দাখিলের সময় উপস্থিত না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছেন আদালত।

সৌদির জাতীয় দৈনিক সৌদি গেজেট বলছে, জার্মানির উৎপাদন একটি কোম্পানি ক্রেনের ব্লাকবক্স বিশ্লেষণ করে জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রেনের প্রধান অংশ ৮৭ ডিগ্রি কোণে হেলানো ছিল। ব্ল্যাক বক্স তথ্য বিশ্লেষণের পর প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রেন দুর্ঘটনার আগের দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছিল।

উল্লেখ্য, দীর্ঘ ২৯০ দিনের তদন্ত চলাকালীন অবস্থায় দেশটির তদন্ত এবং পাবলিক প্রসিকিউশন ব্যুরোর তদন্তকারীরা (বিআইপি ), ক্রেনের মালিক সৌদি বিন লাদেন গ্রুপের অন্তত ১৭০ প্রকৌশলী, টেকনিশিয়ান ও শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে