,

অর্থ কষ্টে বড় হয়েছেন নার্গিস

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডের স্টাইলিশ তারকাদের মধ্যেও একজন এই অভিনেত্রী।কিন্তু ছোটবেলায় অর্থের অভাবে মিউজিকের শিক্ষা নিতে পারেননি তিনি। সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানান নার্গিস।

nargis-fakri

এ প্রসঙ্গে নার্গিস ফাখরি বলেন, ‘আমি খুব অর্থ কষ্টে বড় হয়েছি এজন্য আমি সংগীতের শিক্ষা নিতে পারিনি। এটি আমার কাছে খুবই দুঃখের একটি বিষয়। আমি মনে করি কোনো সংগীত যন্ত্র বাজাতে জানা সত্যিই অনেক চমৎকার এবং প্রতিভার ব্যাপার।’

রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। এ সিনেমার পর অ্যাকুস্টিক গিটার শেখা শুরু করেন। এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আশেপাশে কেউ ছিল না। কিন্তু আমার প্রথম সিনেমার পর আমি অনুপ্রাণিত হয়ে অ্যাকুস্টিক গিটার শেখার চেষ্টা করি। এটি আমার জন্য খুব কঠিন কিন্তু আমি এখনো চেষ্টা করছি।’

৩৬ বছর বয়সি এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বাঞ্জো। সিনেমায় একজন ডিজের ভূমিকায় অভিনয় করছেন তিনি। যাকে কিনা দেখা যাবে নিউইয়র্ক থেকে মু্ম্বাইয়ে এসে স্থানীয়দের সঙ্গে সংগীত নিয়ে কাজ করতে।রবি যাদব পরিচালিত সিনেমায় নার্গিস ফাখরির সঙ্গে দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখকে। এতে ‘বাঞ্জো’ বাদকের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর