বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন চালু হচ্ছে চীনে

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে চীন। যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার। তবে ট্রেনটি চলবে ঘণ্টায় সর্বোচ্চ ৩৮০ কিলোমিটার গতিতে। আগামী মাসেই (সেপ্টেম্বর) ট্রেনটি চালু করা হবে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে।

783c1b0b9a1508643e1cf1ed01bf365e-57aaad7d7de7b
ট্রেনটি চলবে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝৌ থেকে পূর্ব চিনের জিয়াংশু প্রদেশের শুঝৌ পর্যন্ত। এই পথ পার হতে এখন সময় লাগে ২ ঘণ্টা ৩৩ মিনিট। তবে দ্রুততম ট্রেনটির লাগবে প্রায় অর্ধেক সময়। মাত্র ৮০ মিনিটে ওই দুরত্ব পার হবে ট্রেনটি। এই মুহূর্তে জার্মানি ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত গতির যে ট্রেন চলে, তার গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোমিটার।
পিপলস ডেইলি জানিয়েছে, আগের প্রজন্মের বুলেট ট্রেনের চেয়ে গড়ে ঘণ্টায় ৫০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগ বাড়ানো হয়েছে চীনের দ্রুততম ট্রেনটিতে। পরীক্ষামূলকভাবে ট্রেনটিকে চালানো হবে ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিবেগে।
প্রাথমিকভাবে চীনের এই নতুন প্রজন্মের ট্রেন ঝেঙঝৌ থেকে শুঝৌ পর্যম্ত চললেও পরে গোটা দেশেই তা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। দেশের দীর্ঘ ১৬ হাজার কিলোমিটার রেলপথ হাই স্পিড ট্রেন দিয়ে জুড়ে ফেলে ইতিমধ্যেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীন। আরও নতুন রেললাইন বসানোর কাজ চলছে।
গত বছর বেইজিং-সাংহাই ট্রেন চলাচল থেকে চীনের লাভ হয়েছে এক বিলিয়ন ডলার। বর্তমানে ভারতে চেন্নাই থেকে নয়া-দিল্লি পর্যন্ত দ্রুতগতির রেললাইন তৈরি করছে একটি চীনা কোম্পানি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত