যে কোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সীমানা রক্ষায় যে কোনো সময় ইহুদিদের ওপর হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।

israel-iran-air-strike
সালামি বলেন, হিজবুল্লাহর ১ লাখের অধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলকে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ হুংকারের মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে সম্পর্কের বৈরিতা আরও বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার এ খবর দিয়েছে হাফিংটনপোস্ট। তবে সালামি কবে কোথায় এমন হুঁশিয়ারি দেন তার কিছুই জানায়নি পত্রিকাটি।

সালামি আরও বলেন, ইহুদিদের উৎখাত ও তাদের আস্তানা ধ্বংস করতে প্রস্তুত রয়েছে ইরান। তিনি ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরাইল ফিলিস্তিনের প্রতি ভুল পদক্ষেপে এগিয়ে যায়, তবে তাদের হামলার মুখোমুখি হতে হবে। এর আগে মে মাসে আইআরজিসির সিনিয়র উপদেষ্টা আহমেদ কারিমপুর বলেছিলেন, ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নির্দেশ দিলে মাত্র ৮ মিনিটে ইসরাইলকে ধ্বংস করে দিতে পারে তেহরান।
এদিকে কেন বারবার ইসরাইলের প্রতি হুংকারসূচক বার্তা দিচ্ছে ইরান- এর কারণ খুঁজতে চাইছেন বিশ্লেষকরা। কেউ কেউ মনে করছেন, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো সক্ষমতা ইরানের নেই।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ