,

এক সপ্তাহের শোক ও ৩ দিনের ধর্মঘট পাকিস্তানি আইনজীবীদের

160808070534_pakistan_baluchistan_quetta_blast_august8_2016_640x360_afpআন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের শোক ও তিন দিন সব আদালতে ধর্মঘট ডেকেছে পাকিস্তান বার কাউন্সিল (পিবিসি) ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ)। গতকাল সোমবার কোয়েটা হামলার প্রতিবাদে এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। কোয়েটা হামলায় নিহতদের বেশির ভাগই আইনজীবী। রয়েছেন সাংবাদিক ও সাধারণ মানুষ। তাদের প্রতি সংহতি প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। বেলুচিস্তান বার এসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসিকে হত্যা ও তারপর কোয়েটার সিভিল হাসপাতালে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পিবিসি ভাইস চেয়্যারম্যান ফারুক নাসিম ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল ফায়াজ । আইনজীবীদের দু’ সংগঠন থেকে আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে আজ মঙ্গলবার থেকে সারা দেশে ধর্মঘট পালনের জন্য। নিহত ও আহত আইনজীবীদের প্রতি সম্মান জানাতে এ আহ্বান জানানো হয়েছে। এক সপ্তাহের শোক ঘোষণা করেছে পিবিসি। এ সময়ে আইনজীবীরা তাদের বার রুমে প্রতিবাদ সভা করবেন। তাদের বাহুতে থাকবে কালো রঙের বাহুবন্ধনী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর