,

ইথিওপিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১০০

1470720620আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়াজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া অনেক বিক্ষোভকারীকে গ্রেফতাররও করা হয়েছে। বিবিসি মতে, মানবাধিকার সংস্থাটি জানান, সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে বাহির দারে।
রোববার সেখানে অন্ততপক্ষে ৩০ জন নিহত হন। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বাহির দারে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
দেশটির অরোমো এবং আমহারা অঞ্চলের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করছেন।

অ্যামনেস্টি বলেছে, অরমো অঞ্চলের বিভিন্ন শহরে রোববার জনগণের শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি গুলি চালিয়ে ৬৭ জনকে হত্যা করে। একই দিনে আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

হুঁশিয়ারি লঙ্ঘন করে অননুমোদিত বিক্ষোভ-সমাবেশের জন্য ‘কাছের ও দূরের শত্রুরাষ্ট্র এবং সামাজিক যোগযোগ মাধ্যমকর্মীদের’ উস্কানিকে দায়ী করেছে দেশটির সরকার।
বিক্ষোভকারীরা সরকারি ও জনগণের সম্পদ ধ্বংসের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছিল বলে জানান কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর