,

সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়ায় এরদোয়ান

Erdogan_011470719246আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সোমবার রাশিয়া সফরে যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ানের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে সেন্ট পিটার্সবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গত বছর সিরিয়া সীমান্তে তুরস্ক একটি রুশ জঙ্গি বিমান ভূপাতিত করলে মস্কো ও আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটে। তবে গত জুনে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লেখেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, এটি হবে ঐতিহাসিক সফর এবং নতুন সূচনা। পুতিনের সঙ্গে আলোচনা রুশ-তুর্কি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দেশ দুইটির একযোগে অনেক কিছু করার আছে।

এসময় এরদোয়ান পুতিনকে নিজের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সিরিয়া সংকট সমাধান করা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ