শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় রেলওয়ের সরকারি গাছ অবৈধ ভাবে কেটে নেয়ার অভিযোগ, সরকারি কর্মকর্তার সাথে অশোভন আচরণ

Crime-150x150মোবারক হোসেন চৌধুরী নাছির: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার (১১ মে) সকালে রেলওয়ের সরকারি গাছ ও ৪টি বাশঁ ঝাড় জোর পূর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৈখলা গ্রামের ফুল মিয়ার নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন লোক জোর পূর্বক গাছগুলি নেয়। এ সময় ফুল মিয়া রেলওয়ের কর্মকর্তার সাথে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। 
সরেজমিনে ঘুরে খোজ নিয়ে জানা গেছে; ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় রেলওয়ে ২ নং আরওআর খতিয়ান মুলে মালিক। সাবেক ১২৪ দাগের ভূমিতে কয়েক শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছ এবং বেশ কয়েকটি বাশঁ ঝাড় লাগানো আছে। 
গতকাল রোববার (১১ মে) সকালে কৈখলা গ্রামের ফুল মিয়ার নেতৃত্বে ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ১৫/২০ কাঠ গাছ  ও ৪টি বাশের ঝাড় থেকে কয়েক শতাধিক বাশ জোড় পূর্বক কেটে নিয়েছে। খবর পেয়ে রেলওয়ের কুমিল্লা কুমিল্লা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মো. মোজাম্মেল হক ঘটনাস্থলে এলে তারঁ সাথে অশোভ আচরণ করেছে ফুল মিয়া। তবে ফুল মিয়া দাবী করেছেন তাদের মালিকাধীন জায়গা থেকেই গাছ কর্তন করেছেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে; রেল লাইন সংলগ্ন পাশ্ববর্তী বাড়ি কৈখলা গ্রামের আনু মিয়া ৬০ বছর ধরে ১২৪ দাগের ভূমিটি লিজ নিয়ে চাষবাস করে আসছে। ২০১৪ সাল পর্যন্ত রেলওয়ের লিজের বরাদ্দের অর্থ পরিশোধ করিয়াছেন। 
আনু মিয়া বলেন; ৬০ বছর ধরে ১২৪ দাগের ভূমিটি লিজ নিয়ে চাষবাস করে আসছি। ২০১৪ সাল পর্যন্ত রেলওয়ের লিজের বরাদ্দের অর্থ পরিশোধ করিয়াছি। হঠাৎ করে ফুল মিয়া মালিকানা দাবী করে ৫০/৬০ জন লোক নিয়ে দেশীয় অস্্র সস্্রসহ আক্রমণ করে ১৫/২০টি কাঠের গাছ ও ৪টি বাশের ঝাড় কেটে নিয়েছে। 
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মো. মোজাম্মেল হক বলেন; ফুল মিয়া জোড়পূর্বক সরকারি গাছ ও বাশঁ কেটে নিয়েছে। তিনি বলেন; সরেজমিনে তদন্ত করতে গেলে তার সাথে অশোভন আচরণ করেছে ফুল মিয়া। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। 
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম বলেন; রেলওয়ের মালিকানাধীন ভূমি থেকে ফুল মিয়া জোড়পূর্বক গাছ কেটে নিয়েছে। তারঁ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ