বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থ অভ্যুত্থান ছিল তুরস্কের শত্রুদের প্রতি প্রচণ্ড আঘাত : এরদোগান (ভিডিওসহ))

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান ছিল দেশটির শত্রুদের জন্য একটি বড় আঘাত। রোববার তিনি ইস্তাম্বুলের ইয়েনিক্যাপি এলাকায় সর্বদলীয় ‘ডেমোক্র্যাসি ও মারটার্স’ সমাবেশে এই কথা বলেন।
এরদোগান বলেন, জনগণের ঐক্য শত্রুদের হতাশ করেছে। শত্রুরা চেয়েছিল তুরস্কের পতন। কিন্তু তা হয়নি।
তিনি বলেন, তুরস্ক এখন ভবিষ্যতের সংহতির পথে রয়েছে।

 

142972_131
সমাবেশে প্রায় ৫০ লাখ সমবেত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি, বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) একই মঞ্চে উপস্থিত হলো।
সেনাবাহিনীপ্রধান জেনারেল হুলুসি আকার এবং তুরস্কের ধর্মীয় বিভাগের প্রধান মেহমেত গোরমেজও এতে উপস্থিত ছিলেন।
তার বক্তব্য প্রচার করতে না দেয়ায় এরদোগান জার্মানির কড়া সমালোচনা করেন। সমাবেশে তিনি বলেন, জনগণ ও পার্লামেন্ট চাইলে তিনি তুরস্কে আবার মৃত্যুদণ্ড বহাল করবেন।

পিকেকের জঙ্গিদের ভিডিওর মাধ্যমে তাদের বক্তব্য প্রচার করতে দেয়ায় জার্মানির সমালোচনা করে বলেন, ‘গণতন্ত্র কোথায়?’ তারা তো সন্ত্রাসীদের লালন করছে। এই সন্ত্রাসীরাই তাদের প্রত্যাঘাত করবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত