শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ কেন ‘বিশ্ব’কাপ

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৩২ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘৩২’ সংখ্যাটি নিয়ে—



১৩ জুলাই বিশ্বকাপের শিরোপা হাতে নিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা যাবে মাত্র একটি দেশের খেলোয়াড়দের। কিন্তু আর আগে পুরো এক মাস এই শিরোপার জন্য প্রাণপণ লড়াই চালাবে ৩২টি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ১৬টি দলকে। বাকি ১৬টি দলকে নামতে হবে নকআউট পর্বের বাঁচা-মরার লড়াইয়ে। মোট ৬৪টি ম্যাচ শেষে নির্ধারণ হবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব।



কিন্তু শুধু এইটুকু বললে ঠিক বোঝা যায় না যে কেন বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকে পুরো বিশ্ব। কেন বিশ্বকাপ সত্যিকার অর্থেই এই বিশ্বের কাপ। পুরো প্রতিযোগিতাটির সঙ্গে আসলে জড়িত থাকে ২০০টিরও বেশি দেশ। মানে কিনা, বিশ্বের প্রায় সবগুলো দেশই অংশ নেয় ফিফা বিশ্বকাপে। কারণ বিশ্বকাপের বাছাই পর্বটিকেও বিশ্বকাপ হিসেবেই ধরা হয়। এ কারণেই মূল পর্বটিকে ‘ওয়ার্ল্ড কাপ ফাইনালস’ বা ‘চূড়ান্ত পর্ব’ বলা হয়।

এ দিক দিয়ে ফুটবল বিশ্বকাপের ব্যাপ্তি জাতিসংঘের চেয়েও বড়। কারণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। কিন্তু এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ২০৩টি দল! দুই বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের বাছাই পর্ব। খেলা হয় ৮০০টিরও বেশি ম্যাচ। বিশ্বকাপ নিশ্চিত থাকে শুধু স্বাগতিক দলেরই। বাকি ৩১টি দলকে হাড্ডাহাড্ডি লড়াই করে পেরোতে হয় বাছাই পর্বের বাধা। অনেক সময়ই দেখা যায় নতুন নতুন দলকে। এবার যেমন প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে আসতে পেরেছে বসনিয়া ও হার্জেগোভিনা। ২০০২ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক জাগিয়েছিল সেনেগাল। চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। বসনিয়াও এমন কোনো চমক দেখাতে পারবে কি? সময়ই বলে দেবে।

৩২ দলের বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৯৮ সাল থেকে। এর আগে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বিশ্বকাপের চারটি আসরে অংশ নিয়েছিল ২৪টি দেশ। সে সময় খেলা হতো ৫৬টি ম্যাচ। বিশ্বকাপের পরিসর আরও ছোট ছিল ১৯৮২ সালের আগে। ১৯৩৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত মাত্র ১৬টি দল। আর ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে খেলেছিল ১৩টি দেশ।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ