বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আল্লাহু আকবর’ বলে পুলিশের ওপর হামলা

 
আন্তর্জাতিক ডেস্ক :বেলজিয়ামে শহরে দুই নারী পুলিশ কর্মকর্তার ওপর চাপাতি হাতে হামলা করেছে এক ব্যক্তি। পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করার পর ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।বিবিসির খবরে বলা হয়, শনিবার বেলজিয়ামের শারলেরোই শহরের পুলিশ স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলতে বলতে হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক নয়।

2016_08_07_17_35_15_MpmWqnQSXQn3zEezqnT4SY4HhL7pHj_original

এই ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছেন। যদিও এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প‌্যারিস শহরে যে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছিল তাতে জড়িত বেশ কয়েকজন জঙ্গি শারলেরোইকে ঘাঁটি হিসেবে ব‌্যবহার করেছিল।