বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গো-রক্ষকদের উপর খেপেছেন নরেন্দ্র মোদি

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতে তথাকথিত গো-রক্ষক বলে পরিচিতি পাওয়া কট্টর হিন্দুদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মি. মোদি নিজেও একজন কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত।
কিন্তু তিনি এখন বলছেন, যারা গো-রক্ষার নামে মানুষের উপর আক্রমণ চালায় তারা তাকে ‘রাগান্বিত’ করে। এসব হামলার তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

160121153233_india_cow_smuggling_640x360_bbc_nocredit
গো-রক্ষকদের একটি দল সম্প্রতি দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তির বিরুদ্ধে গরুর ক্ষতিসাধন করার অভিযোগ এনে তাদের উপর হামলা চালায়।
হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গরু অত্যন্ত পবিত্র একটি প্রাণী।
কিন্তু হামলার শিকার দলিত সম্প্রদায়ের লোকেরা বলছে, তারা তাদের ঐতিহ্য অনুসারে একটি গরুর মৃতদেহ থেকে চামড়া ছাড়াচ্ছিল।
গত জুলাই মাসে গো-রক্ষকেরা দুজন মুসলমান মহিলাকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে আহত করে।
শনিবার দিল্লীতে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি রাজ্য সরকারগুলোকে বলবেন যেন ভারতে এ ধরণের প্রতিটি আক্রমণের ঘটনা যেন তদন্ত করা হয়।
মি. মোদি বলেন, তার ধারণা ‘এই হামলাকারীদের ৭০-৮০% নানা সমাজবিরোধী কার্যকলাপের সাথে জড়িত এবং এখন নিজেদের গা বাঁচাতে গো-রক্ষকের ছদ্মবেশ নিয়েছে’।
অনেক বিশ্লেষকই মনে করেন হিন্দু জাতীয়বাদীদের সমর্থন হারানোর ভয়ে মি. মোদি এসব ঘটনার সমালোচনা করতে চান না।
গত বছর গোমাংস ভক্ষণের অভিযোগে একজন মুসলমানকে হত্যার পর এর প্রতিক্রিয়া জানাতে দু সপ্তাহ নেন মি. মোদি যা ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ।
কিন্তু ক্ষমতাসীন বিজেপির উপর গো-রক্ষায় আরো বিশেষ বিশেষ উদ্যোগ নেয়ার চাপ রয়েছে কট্টর হিন্দুদের তরফ থেকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত