বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওডিআই ক্যারিয়ারে মুশফিকের দশ বছর

mushfiqস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের অভিষেক হয়েছিলো ২০০৫ সালে। ওই বছরের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ওডিআইতে মুশফিকুর রহিমের অভিষেক হয় ২০০৬ সালের ৬ আগস্ট। ওই ম্যাচে একইসাথে অভিষেক হয়েছিলো সাকিব আল হাসানেরও। যেকোনও ফরম্যাটে আন্তর্জাতিক পর্যায়ে সাকিব আল হাসানের এটি ছিলো প্রথম ম্যাচ।

দশ বছরে এখন পর্যন্ত ১৫৮টি ওডিআই ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এই ফরম্যাটে চারটি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৩৯২০ রান। ৪৮টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ২৬৫০ রান। আর ৫৭টি টি-টোয়েন্টি খেলে একটি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৭০৩ রান।

ওডিআইতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে তিন নম্বরে রয়েছেন মুশফিক। ৪৭১৩ রান নিয়ে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। আর ৪৩৯৮ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান।

টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে মুশফিক আছেন পাঁচ নম্বরে। সেরা চারে আছেন যথাক্রমে তামিম ইকবাল (৩১১৮), হাবিবুল বাশার (৩০২৬), সাকিব আল হাসান (২৮২৩) ও মোহাম্মদ আশরাফুল (২৭৩৭)।

টি-টোয়েন্টিতে রান সংগ্রহের দিক থেকে তামিম ইকবাল (১১৫৪) ও সাকিব আল হাসানের (১১০৩) পরই আছে মুশফিকুর রহিমের নাম (৭০৩)।

উইকেটরক্ষক হিসেবেও মুশফিকুর রহিমের উজ্জ্বল পারফরম্যান্স রয়েছে। টেস্টে ৮৬টি ডিসমিসাল করে খালেদ মাসুদ পাইলটের (৮৭) পরই আছেন মুশফিক। ওডিআইতে অবশ্য শীর্ষস্থান মুশফিকই ধরে রেখেছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৬২টি ডিসমিসাল করেছেন তিনি। ১২৬টি ডিসমিসাল করে দ্বিতীয় অবস্থানে আছেন খালেদ মাসুদ পাইলট। টি-টোয়েন্টিতে ৪৫টি ডিসমিসাল করে বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে সবার উপরে আছে মুশফিকুর রহিমের নাম।

টেস্টে মুশফিকুর রহিম এখন পর্যন্ত ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে দল চারটিতে জিতেছে, ১১টিতে হেরেছে ও ৯টিতে ড্র করেছে। ওডিআইতে তিনি নেতৃত্ব দিয়েছেন ৩৭টি ম্যাচে। এর মধ্যে দল ১১টিতে জিতেছে ও ২৪টিতে হেরেছে। টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দিয়েছেন ২৩টি ম্যাচে। এর মধ্যে টাইগাররা ৮টিতে জিতেছে ও ১৪টিতে হেরেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ