,

খাবার না পেয়ে ভারতে ৫০০ গরুর মৃত্যু

62539আন্তর্জাতিক ডেস্ক : বেঁচে থাকার প্রয়োজনীয় খাবার না পেয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হল প্রায় ৫০০ গরুর। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরের একটি সরকারি গোশালায়। পুলিশ সূত্রে খবর, বকেয়া বেতনের দাবিতে গত ২১ জুলাই থেকে জয়পুরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রের ২৬৬ জন শ্রমিক কর্মবিরতি পালন করছেন। স্বাভাবিকভাবেই গোশালার প্রায় কয়েক হাজার গরুকে খাবার দেওয়া, সেবা-শুশ্রূষা করার কাজ থমকে ছিল। আর এর ফলেই গত দুই সপ্তাহে মৃত্যু হয়েছে ৫০০টি গরুর।

দুর্নীতি বিরোধী শাখার অতিরিক্ত সুপার বজরং সিং জানিয়েছেন, ‘অত্যন্ত নিম্নমানের পরিকল্পনার ফলে গোশালার ভিতরটা চোরাবালিতে পরিণত হয়েছিল। গত দুই সপ্তাহ ধরে শ্রমিকদের কর্মবিরতিতে বৃষ্টির পানিতে গোশালার ভিতরে থকথকে কাদা ও গোবরে ভরে গিয়েছিল। পাশাপাশি গরুর গামলাও পানিতে ভরে গিয়েছিল। খাবার ও সুপেয় পানি না পেয়ে গরুগুলোর মৃত্যু হয়েছে।’

এদিকে, একসঙ্গে এতগুলোর গরুর মৃত্যুর কারণ জানতে চেয়ে বৃহস্পতিবারই রাজ্য সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে রাজস্থান হাইকোর্ট। এরপর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন বজরং সিং সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। অবশেষে পার্শ্ববর্তী গ্রাম থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে এসে গোশালা থেকে মৃত গরু ও আটকে পড়া গরুগুলোকে উদ্ধারের কাজে লাগান পুলিশ কর্মকর্তারা।

হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রের পশু চিকিৎসক ডা. হরেন্দ্র এতগুলোর গরুর মৃত্যুর কারণ হিসাবে শ্রমিকদের অভাবকেই দায়ী করেছেন। কর্তব্যে অবহেলার অভিযোগে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শুক্রবারই তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী শাখা।

এদিকে, গরু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতোর শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে বলেছে, গবাদিপশুকে নিরাপত্তা দিতে বিজেপি নেতৃত্বাধীন রাজস্থান সরকার চূড়ান্ত ব্যর্থ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর