,

রাশিয়া বিশ্বমঞ্চের ‘দায়িত্বজ্ঞানহীন অভিনেতা’

 

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়া যুদ্ধে মদদ দেয়ায় রাশিয়াকে বিশ্বমঞ্চের ‘দায়িত্বজ্ঞানহীন অভিনেতা’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পেন্টাগনে এক সভায় ওবামা এমন মন্তব্য করেন।

obam_45223

এসময় ওবামা রাশিয়াকে সিরিয়ার পাঁচ বছর ধরে চরা গৃহযুদ্ধে মদদ দেয়া বন্ধ করার পরামর্শ দেন। ওবামা আরো বলেন, এ সংঘাত বন্ধ না করলে রাশিয়াকে আরো কঠোর সমালোচনার সম্মুখীন হতে হবে। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য দায়িত্বশীল পদক্ষেপ নিতে রাশিয়ার জন্য এটাই উপযুক্ত সময় ।

ওবামার দাবি, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধারাবাহিকভাবে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে সমর্থন এবং সামরিক সাহায্য দিচ্ছেন। গত বছর থেকে আসাদ বিরোধীদের দখলকৃত অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

এদিকে, বিশ্বনেতোদের সমালোচনা সত্ত্বেও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় সামরিক সাহায্য বন্ধের কোনো ইঙ্গিত দেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে