বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা

2016_08_05_16_53_40_kvAcAGcLTb78KRBZz3aGgRmulNsT64_originalবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির অর্থ লেনদেনে জড়িত থাকার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার এ পরিমাণ ২১ মিলিয়ন মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টারর্স এ খবর দিয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে বাণিজ্যিক এ ব্যাংকটির ইতিহাসে এটা সর্বোচ্চ অংকের অনুমোদন।

কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর আরসিবিসি কর্তৃপক্ষ বলেছে, এক বছর সময়ের মধ্যে তারা জরিমানার এ টাকা পরিশোধ করবে।

আরসিবিসি ব্যাংকে ব্যবহার করে গত ৫ ফেব্রুয়ারি নিউ ইয়কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে সুইফট সিস্টেম কোর্ড ব্যবহার করে ৫টি জাল আদেশনামা পাঠিয়ে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা। তুলে নেয়ার টাকার ৮১ মিলিয়ন পাঠানো হয় ম্যানিলায় মাকাতি সিটির আরসিবিসির জুপিটার শাখায় আগে থেকে খোলা ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে অন্য চার অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা চলে যায় দেশটির জুয়ার বোর্ডে। চুরির বিপুল অংকের এ টাকা বিলি-বণ্টনে রিজাল ব্যাংককে মাধ্যম হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ